কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগ হচ্ছে ইলেকট্রিক কার সেবা

Share the post
ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীনবরণে পরিবেশবান্ধব ইলেকট্রিক কার চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসছে শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪ সিটের এই গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ক্যাম্পাসজুড়ে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের চলাচল সহজ করতে এ গাড়ি আনা হচ্ছে। প্রাথমিকভাবে চারটি গাড়ি চালু করা হবে, যেগুলো মূলত মেইন গেট থেকে বিভিন্ন ফ্যাকাল্টি ও হল পর্যন্ত চলাচল করবে।
পরিবহন প্রশাসকের ভাষ্যে, যেকোনো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা। গাড়িগুলো কিস্তি ভিত্তিতে কেনা হচ্ছে এবং দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় এর সম্পূর্ণ মালিকানা পাবে। এ পদ্ধতিকে বলা হচ্ছে “আয় থেকে দায় শোধ” মডেল, যা ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে।
পরিবহন প্রশাসক ড. রউফ বলেন, “আগেই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শনিবার আমাদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান রয়েছে। সেখানে ভিসি স্যারসহ বিশিষ্ট অতিথিরা আসবেন। তাই সেদিনই উদ্বোধনের চেষ্টা করছি। সব কিছু অনুকূলে থাকলে উদ্বোধন হবে। তবে চার্জিং পয়েন্ট স্থাপন, চালক নিয়োগ ও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নিয়মিত সেবা চালু হতে আরও কিছুটা সময় লাগবে।”
প্রসঙ্গত, আগামীকাল থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’। এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ করতে প্রথম দিনে (২০ সেপ্টেম্বর) প্রধান অতিথি থাকবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান। দ্বিতীয় দিনে (২১ সেপ্টেম্বর) নবীন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেবেন শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]