মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম আলীসহ উপস্থিত অনেকে।
ওসি আসলাম আলী তার বক্তব্যে বলেন, পূজা উদযাপনকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থেকে শাহজাদপুরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। একই সঙ্গে মাদক ও অন্যান্য অপকর্ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার সাহা বানী, সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব দত্ত প্রমুখ।

