ডাসারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মাসুদ রেজা ফিরোজী.মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরের ডাসারে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। উপজেলা প্রশাসন থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাজি বাকাই ও নবগ্রাম ইউনিয়নে এ অভিযান পরিচালনা করার সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন বলেন, অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

