১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা, বিপাকে এমপি প্রার্থী।

Share the post
মোঃ সজল মন্ডল, ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়ে চরম বিপাকে পড়েছেন বিশিষ্ট আলেম ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইলিশ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে ভিড় জমায়। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় শুরু হয় ধাক্কাধাক্কি ও হট্টগোল।
এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রায়হান জামিল দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন। পরে ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটকে ফেলে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় তিনি কোনোমতে প্রাণে রক্ষা পান।
ইলিশ নিতে আসা অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে দাঁড়িয়ে থেকেও মাছ পেলাম না, উল্টো ধাক্কাধাক্কি আর মারামারিতে জড়িয়ে পড়তে হলো। পরে দেখি প্রার্থী নিজেই পালাচ্ছেন।
এ বিষয়ে রায়হান জামিল সাংবাদিকদের বলেন, মানুষের উপকারের জন্যই এই উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে আমাকে দ্রুত সরে আসতে হয়েছে।
সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, আমি আগেই তাকে সতর্ক করেছিলাম। তিনি কথা না শুনে কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]