চাঁদপুরের কচুয়ায় ৭ প্রবীণ ও নবীন শিক্ষককে সংবর্ধনা

Share the post
আহসান হাবীব সুমন ,কচুয়া,চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া উচ্চ বিদ্যালয়ে বেদনা ও আনন্দমুখর পরিবেশে অবসরপ্রাপ্ত ৪ জন প্রবীণ শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান ও ৩ জন নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানটি প্রবীণ ও নবীন শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।
বিদ্যালয়ের প্রবীণ সংবর্ধিত ৪জন  বিদায়ী শিক্ষকরা হচ্ছেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক কামাল হোসেন খন্দকার, কাজী মেহেদী হাসান,রিনা রানী নন্দি ও বিদ্যালয়ের সদ্য যোগদানকৃত গনিতের শিক্ষক আলী মুতুজা, ইংরেজি শিক্ষক নেহাল আহম্মদ ও হিন্দু ধর্মীয় শিক্ষক পল্লব বিশ্বাসসহ নবাগত ৩ শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন চন্দ্র সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী গোলাম ফারুকী কিরন,সহকারী শিক্ষক মাওঃ আব্দুল মান্নান, নুরুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আবু হানিফ,সাবেক অভিভাবক সদস্য, জসিম উদ্দিন,গাজী সালামাত হোসেন সেলিম,শাহীন আহম্মদ, ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সালামাত হোসেন সেলিম মাস্টার,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুদ মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের হোসেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবু ইউসুফ মজুমদারসহ আরো অনেকে।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]