কালিয়াকৈরে চ্যানেল এস টিভির সাংবাদিকেরা অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত

Share the post
কালিয়াকৈর (গাজীপুর)  প্রতিনিধি : গাজীপুরের  কালিয়াকৈর উপজেলায়  সোমবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে  ডাকসু নির্বাচনে কর্তব্যরত অবস্থায় চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি  সরকার আব্দুল আলীম  এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানির সঞ্চালনায়   শোকসভায়   উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মাহবুব হাসান মেহেদী,  সহ সাধারন সম্পাদক স্বপন সরকার, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক ডি এম এরশাদুল আলম, নজরুল ইসলাম,   অর্জুন সরকার, নাছিম আহমেদ শিমুল, রাফিউল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদ বৃন্দ। মোনাজাত পরিচালনা  করেন মাওলানা রফিকুল ইসলাম। মোনাজাত শেষে সাংবাদিক শিবলীর  রুহের মাগফেরাত কামনা করা হয়  ও তবারক বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]