সাতক্ষীরা কলারোয়া উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ আসামী আটক

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ার শাকদাহ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আসাদুজ্জামান। সে যশোরের ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের রুহুল আমিনের পুত্র। রোববার সন্ধ্যা ৮ টার দিকে তাকে আটক করা হয়।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শামিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান কলারোয়া থানার শাকদাহ গ্রামে তার শ্বশুর বাড়ীতে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে দ্রুত ফোর্স নিয়ে শাকদাহ গ্রামে তার শ্বশুর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে সোমবার যশোর আদালতে পাঠানো হয়েছে।
এএসআই শামিম আরো বলেন, আসাদুজ্জামান ১৮০পিস ফেন্সিডিলসহ ২০১২ সালে নড়াইল জেলায় আটক হন। এব্যাপারে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। উক্ত মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আসাদুজ্জামান পলাতক ছিলেন। পরবর্তীতে নড়াইল জেলা আদালতে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ী বিনাশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]