নেত্রকোনায় বিএনপি নেতা রনির উদ্যোগে ধলাই নদীর কুচুরিপানা পরিষ্কার

Share the post
সোহেল খান দূর্জয় ,নেত্রকোনা : নেত্রকোনা পৌর শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ধলাই নদীকে পুনর্জীবিত করতে শুরু হয়েছে কুচুরিপানা পরিষ্কার কার্যক্রম। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে এ অভিযানের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে কুচুরিপানায় ভরাট হয়ে নদীটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয়রা জানান, নদী পরিষ্কার হওয়ায় এখন থেকে তারা স্বাচ্ছন্দ্যে নদীকে নানা কাজে ব্যবহার করতে পারবেন।
‎স্থানীয় বাসিন্দারা বলেন, রনির এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার জন্য আমরা আবার নদীকে কাজে লাগাতে পারছি। আয়োজন শেষে বিএনপি নেতা রনি বলেন, আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে। দলাই নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
‎পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার জানান, সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ নদীর প্রায় দেড় কিলোমিটার ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকলে নদী আবারও জেলেদের মাছ ধরার উপযোগী হয়ে উঠবে। তিনি রনির এই মহৎ কাজকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।
‎সবুজ প্রকৃতি ও পরিষ্কার নদীর প্রত্যাশায় নেত্রকোনায় নদী রক্ষার এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]