শাসক হতে চাই না জনগণের সেবক হতে চাই  অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আমাদেরকে নির্বাচিত করলে আমরা শাসক হতে চাই না, বরং জনগণের সেবক হতে চাই।
জনসেবার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার পাটকেলঘাটার ২নং নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সময় তিনি আরো বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, ন্যায়ের সমাজব্যবস্থা চায়। জামায়াত সেই সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং জনগণের সাথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।
নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মেহেদী হাসানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সেক্রেটারি আব্দুল হালিম।
সেক্রেটারি মেহেদী হাসান পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন, নগরঘাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য লক্ষ্মীকান্ত মন্ডল, ত্রিশমাইল বাজার সভাপতি দেবানন্দ, ধানদিয়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রফিকুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, নগরঘাটা ৭নং ওয়ার্ড সভাপতি সেলিম রেজা, অধ্যাপক সিরাজুল ইসলাম ও সাবেক শিবির নেতা ইয়াসির আরাফাত
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন ইবাদুল ইসলাম, ভিডিএফ এর সভাপতি বেলাল হুসাইন, সেক্রেটারি নুহনওয়াজ সরদার প্রমূখ।
পথসভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে জনমত সৃষ্টির আহ্বান জানানোসহ জনগনের ন্যায় ও আদর্শের রাজনীতির সঙ্গে থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]