সোনারগাঁ কাঁচপুরে মহাসড়কে যানজট নিরসনে নতুন ওসির উচ্ছেদ অভিযান

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও কাঁচপুর হাইওয়ে থানা।
বুধবার(১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেলে পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল)ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. শাহআলম এবং সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা ।
উচ্ছেদ অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, “মহাসড়ককে যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে,উচ্ছেদ অভিযানে কমপক্ষে এক হাজারটি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরো বলেন, মহাসড়কে অবৈধ স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, তবে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, নতুন যোগদানের পরেই মহাসড়কে তিন চাকা ও অবৈধ স্থাপনা চোখে পড়েছে এবং এগুলো মহাসড়কে যানজট সৃষ্টি সহ পথচারী ও যান চলাচলের বাধা সৃষ্টি করছে, ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়, পর্যায়ক্রমে সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় এ উচ্ছেদ অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]