মোঃ আমির হোসেন, জেলা প্রতিনিধি শরীয়তপুর : শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় মাধ্যমিক/সমমান শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন মিস তাহসিনা বেগম জেলা প্রশাসক শরীয়তপুর মহোদয়। সভায় উপস্থিত ছিলেন মোঃ আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি,মোঃ মেহেদী হাসান সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত),, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদদ্দৌলা এবং মোঃ খায়রুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার,জাজিরা ও জাজিরা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সকল অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারগন উপস্থিত ছিলেন।সভায় বাস্তবায়ন যোগ্য ৪৭ টি নির্দেশনা স্কুল পর্যায়ে বাস্তবায়ন শুরু হলে জাজিরা উপজেলার শিক্ষার গুনোগত মানোন্নয়ন হবে।

