ফরিদপুরে চিকিৎসকের গাফিলতি: পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন

Share the post
মোঃ সজল মন্ডল, ফরিদপুর : ফরিদপুরে চিকিৎসকের গাফিলতিতে পাইলসের অপারেশনের পরিবর্তে এক রোগীর পিত্তথলির অস্ত্রোপচার করার ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের ঝিলটুলী এলাকার শাহ সুফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফরিদপুর সদরপুর উপজেলার আসলাম হোসেনের স্ত্রী হ্যাপি বেগম (৩৫) সোমবার দুপুরে পাইলসের সমস্যা নিয়ে উক্ত হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ডা. ফজলুল হক শোভনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। তবে সন্ধ্যা ৭টার দিকে অপারেশন থিয়েটারে প্রবেশ করার পর ডা. নজরুল ইসলাম ভুলবশত পিত্তথলির অস্ত্রোপচার করেন। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিষয়টি প্রকাশ্যে আসে।
খবর পেয়ে সম্মানিত সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এমওসিএস ডা. আল-আমিন সারোয়ার ও চিকিৎসা প্রযুক্তিবিদ আশিকুজ্জামান সুজন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ সময় বিএমএ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন চিকিৎসক নেতা এবং বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ডাক্তার রোগীর কাগজপত্র সঠিকভাবে পর্যালোচনা করেননি। এর ফলেই এ ধরনের মারাত্মক ভুল চিকিৎসা ঘটেছে। আজ থেকেই হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর ভিত্তিতে সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন। বর্তমানে সিভিল সার্জনের তত্ত্বাবধানে হ্যাপি বেগমকে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য রোগীদেরও সরকারি জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।
এদিকে এ ঘটনার পর স্থানীয় সুশীল সমাজ হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসকদের অবহেলা ও জ্ঞানহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]