সুন্দরবনের অভয়ারণ্যে মৎস্য শিকারের অভিযোগে ৩টি নৌকাসহ ২ জেলে আটক

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে এলাকায় মৎস্য শিকারের অভিযোগে ৩টি ডিঙ্গি নৌকা, ৩টি জাল ও ৬টি বৈঠা জব্দ ও ২ জন জেলেকে আটক করেছে সাতক্ষীরা স্মার্ট টিম-১ এর সদস্যরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুল হক আটকের ব্ষিয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকি মুক্ত বাংলা অভয়ারণ্য খাল থেকে তাদেরকে আটক করা হয়।আটকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের নওশের গাজীর ছেলে নওয়াব আলী (৫০) ও খুলনার কয়রা থানার মহারাজপুর গ্রামের আবু তালেব গাজীর ছেলে আবুল কাশেম (৫৫)।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত দোবেকি অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করে স্মার্ট টিম। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]