২ বিজিবির বিশেষ অভিযানে মিয়ানমারে পাচারকালে ০২ কিশোর উদ্ধার ,০১ জন মানব পাচারকারী আটক

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে মানব পাচারের সময় দুই কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। সোমবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিশেষ অভিযানে এক মানব পাচারকারীকে আটক করা হয়। তবে, চক্রের আরেক সদস্য পালিয়ে গেছে।
বিজিবি জানায়, সম্প্রতি চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরদের মিয়ানমারে পাচারের একটি চক্র সক্রিয় হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়। এতে কক্সবাজার থেকে দুই কিশোরকে নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নিচ্ছিল পাচারকারীরা। ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে বিজিবির একাধিক টহল দল কেরানতলী এলাকায় অভিযান চালায়। এ সময় দুই কিশোরকে উদ্ধার এবং পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। পালিয়ে যাওয়া পাচারকারীর নাম নূর হাসান।আর আটক ব্যক্তির নাম মো. রাসেদ। তিনি কুতুপালং ক্যাম্প–১ এর সি/১৩ ব্লকের বাসিন্দা।পলাতক পাচারকারী নূর হাসান টেকনাফ উপজেলার বরইতলী গ্রামের মৃত সিদ্দিকের ছেলে।
উদ্ধার হওয়া দুই কিশোর হলো— কক্সবাজার লালদিঘির পাড় এলাকার মাহিম এবং সোহেল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেদ স্বীকার করেছে, মিয়ানমারের ভেতরে অবস্থানরত পাচারকারী আমিনের সহযোগিতায় বাংলাদেশি নাগরিকদের মিয়ানমারে পাঠানো হতো। পরবর্তী সময়ে তাদের মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা হতো। স্থানীয়দের মতে, এই চক্র মাদক ও মানব পাচারসহ এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করেছে।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্তে মানব পাচার, মাদক বা যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি এবং ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিকে প্রচলিত আইনে মামলা দিয়ে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া দুই কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]