শাহজাদপুরে মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে দণ্ড

Share the post
মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ  কোর্ট পরিচালনা করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তাকে অভিযানে সহায়তা করে পুলিশ বাহিনী। এ সময় তার সঙ্গে ছিলেন দুলাল চন্দ্র প্রামাণিক পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  সিরাজগঞ্জ জেলা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
১. মোঃ জহুরুল ইসলাম (৩৫)
পিতা: মৃত নবী সরকার
গ্রাম: বাড়াবিল,
থানা: শাহজাদপুর,
বিসিক বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক।
দণ্ড: ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
২. মোঃ পাপ্পু সরকার (৪০)
পিতা: মৃত আজিজুল হক সরকার
গ্রাম: দ্বারিয়াপুর,
থানা: শাহজাদপুর,
বিসিক বাসস্ট্যান্ড এলাকা হতে আটক।
দণ্ড: ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
৩. মোঃ ইমরুল মোল্লা (৩৭)
পিতা: মোঃ সামছুল মোল্লা
গ্রাম: ছোট বায়ড়া,
থানা: শাহজাদপুর,
বাঘাবাড়ি ঘাট এলাকা হতে আটক।
দণ্ড: ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
৪. মোঃ বাবু (৪২)
পিতা: মোঃ সামছুল মোল্লা
গ্রাম: ছোট বায়ড়া,
থানা: শাহজাদপুর,
বাঘাবাড়ি ঘাট এলাকা হতে আটক।
দণ্ড: ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
৫. মোঃ জয়নাল আবেদীন(৫০)
পিতা: মৃত সাত্তার প্রামানিক
গ্রাম: আলোকদিয়ার,
থানা: শাহজাদপুর,
বাঘাবাড়ি ঘাট এলাকা হতে আটক।
দণ্ড: ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]