দুর্গাপুরে প্রবীন এবং প্রতিবন্ধীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে জনপ্রতিনিধিত্ব কার্যক্রমে অংশগ্রহণ ও স্থানীয় শাসন এবং কাঠামো সম্পর্কে ফেডারশন নেতৃবৃন্দদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ডিএসকে মিলনায়তনে কারিতাস (এসডিডিবি) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য হযরত আলী।

 

কর্মশালায় আলোচকগন বলেন, কারিতাস দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া এবং দুর্গাপুর ইউনিয়নে ২০১৬ সাল থেকে এলাকার প্রবীন এবং প্রতিবন্ধীদের নিয়ে সুনামের সাথে কাজ করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সমাজে মাদক নিরাময় এবং মানুষের অধিকার নিয়ে ব্যাপক প্রচারণা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ এই কর্মশালায়, সমাজের জন প্রতিনিধিত্ব কার্যক্রমে অংশগ্রহণ ও স্থানীয় শাসন এবং কাঠামো সম্পর্কে উপস্থিত সকলকে সজাগ থাকতে এ কর্মসুচীর আয়োজন করা হয় এবং নিজ নিজ অবস্থান থেকে স্থানীয় সরকার কে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য আহবান জানানো হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]