ভোলায় অসহায় মানুষের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি  ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কইলাঘাট সরদার প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পে  স্থানীয় ৩৮৫ জন অসহায়, দরিদ্র, দুস্থ ও শিশুরা চিকিৎসা গ্রহণ করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পান।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে। এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, এটি গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে সহায়ক হবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া উইং-এর লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জনসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]