সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীয় শক্তিকে রুখতে অবিলম্বে জাতীয় নির্বাচন চাই , চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলনে রুবেল
নিউজ ডেস্ক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা: সাজেদুল হক রুবেল বলেছন, দেশ আজ এক কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে চলেছে।
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি অপরাজনীতিতে মেতে উঠেছে। ২৪ এর কথা বলে মহান মুক্তিযুদ্ধকে মুছে দিতে অপতৎপরতায় তৎপর হয়ে উঠেছে। এ অবস্থায় সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল অপশক্তিকে রুখতে অভিলম্বে জাতীয় সংসদ নির্বাচন চাই।
৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার সকালে পটিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী ট্যাগ দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শের বিভিন্নশ্রেনী পেশার মানুষকে হয়রানী করছে অন্তবর্তী সরকার। যেন তেনো ভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অশুভ পায়তারা রুখে দাড়াবে জনগন।
পার্টির সভাপতি অধ্যাপক কনাই দাশের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক শওকত আলীর পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন প্রবীন কৃষক নেতা কমরেড বিমল মিত্র। বক্তব্য রাখেন এনামুল হক মঞ্জু সেহাব উদ্দিন সাইফু, শিমুল ধর, মদিনা বেগম।
সম্মেলনের উদ্বোধন শেষে বিশাল মিছিল পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে অধ্যাপক কানাই দাশকে সভাপতি, এডভোকেট শওকত আলীকে সাধারণ সম্পাদক ও সেহাব উদ্দিন সাইফুকে সহ সাধারণনির্বাচিত হয়।

