ফরিদপুরে বাস থেকে নেমে ধরা পড়লেন পাচারকারী, পেট থেকে মিলল ২০৩৫ পিস ইয়াবা।

Share the post
মোঃ সজল মন্ডল, ফরিদপুর : গতকাল ০৪ তারিখ বিকাল আনুমান ১৭.১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। এ সময় গোল্ডেন লাইন পরিবহণের ঢাকা মেট্রো-ব-১৩-১১১১ বাস হতে মোঃ এনায়েত উল্লাহ (৩২) পিতা- তোফায়েল আহম্মদ, সাং বালুখালি, থানা- উখিয়া, জেলা কক্সবাজার’কে সন্দেহ মূলক ভাবে আটক করা হয়।
আসামী মোঃ এনায়েত উল্লাহ’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট সেবন পূর্বক পেটের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছে। আসামী মোঃ এনায়েত উল্লাহ’কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে তাকে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে আসামির পেটের মধ্যে বস্তু সদৃশ কিছু দেখা যায়। পরবর্তীতে গতকাল ০৪ তারিখ সন্ধ্যা  ১৮.৩৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ঔষধ প্রয়োগের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে আসামি এনায়েত উল্লাহ’কে মলত্যাগ করিয়ে তার পেট থেকে ৪৪ টি কালো চকোলেট সদৃশ প্যাকেটে সর্বমোট ২০৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য ৬,১০,৫০০ (ছয় লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]