চাঁদপুরের কচুয়ায় ইমামের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

Share the post

আহসান হাবীব সুমন,কচুয়া,চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ার পৌরসভার কুটিয়া লক্ষ্মীপুর বাইতুর রহমত জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমানের বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে ও  দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী ও ধর্মপ্রান মুসুল্লিগন।

শুক্রবার জুমাবাদ কুটিয়া লক্ষ্মীপুর মোড়ে পৌরসভার ৬ং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী ও বাইতুর রহমত জামে মসজিদের মুসুল্লিদের আয়োজনে  এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয় ‌।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,লক্ষ্মীপুর বাইতুর রহমত জামে মসজিদ কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কাউন্সিলর, মসজিদের কোষাধ্যক্ষ জহিরুল আলম, মসজিদ কমিটির সদস্য ও মুসুল্লি ওমর ফারুক,আবু বকর, মোস্তফাসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন,ইমাম মুফতি আব্দুর রহমানের বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ফেক  ফেসবুক আইডিতে মিথ্যা কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর অপপ্রচারে যারা জড়িত ছিল,তাদের শাস্তি দাবি জানাচ্ছি এবং তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি ব্যবস্থা করা হোক।

এসময় মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ কয়েক শতাধিক মুসুল্লিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]