তারেক রহমানের দেয়া নতুন ঘর পেলেন, দুগার্পুরের শুক্কুরী বেগম

Share the post

দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুগার্পুর পৌরসভার খুজিউড়া খালপাড় এলাকার হতদরিদ্র শুক্কুরী বেগম (৭০)। স্বামী মৃত্যুবরণ করেছেন অনেক আগেই। মেয়ে বিয়ে দেয়ার পর একা হয়ে গেছেন তিনি। জীবনের তাগিদে ভিক্ষাবৃত্তি করে খেয়ে না খেয়ে চলছেন শুক্কুরী বেগম। ছোট একটি ঝুপড়ি ঘড় ছাড়া মাথা গেঁাজার কোন ঠাই নেই তার। বৃষ্টি এলেই ঘরের মেঝেতে পানি পরে। দিনশেষে ওই ঝুপড়ি ঘরেই রাত্রিযাপন করেন তিনি।

শুক্কুরী বেগমের এই দুরবস্থা দেখে এগিয়ে আসে বিএনপি‘র স্থানীয় নেতাকমীর্রা। সমস্ত খোঁজ নিয়ে বিষয়টি তুলে ধরেন দুগার্পুর—কলমাকান্দার মানবিক নেতা, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের কাছে। পরবর্তিতে বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্র শুক্কুরী বেগমকে একটি নতুন ঘর তৈরী করে দেয়ার সার্বিক ব্যাবস্থা হাতে নেন ব্যারিস্টার কায়সার কামাল।

এরই প্রেক্ষিতে আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় স্থানীয় বিএনপি‘র নেতাকমীর্, গন্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে শুক্কুরী বেগমের হাতে একটি নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহিরুল আলম ভূইয়া, সহ:সভাপতি এম এ জিন্নাহ্, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, বিএনপি নেতা বজলুর রহমান, রেজাউল করিম, মো. শাহআলম, যুবদল নেতা খান আলী হোসেন, খান সুমন, আলিউল আজিম সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

নতুন ঘর হাতে পেয়ে আবেগাপ্লুত শুক্কুরী বেগম বলেন, ভাঙা একটি ঝুপড়ি ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহুদিন। ঝড়—বৃষ্টি হলেই অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হতো। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। বিএনপি‘র চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সহ যারা আমার পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া সাংবাদিকদের বলেন, দুগার্পুর—কলমাকান্দার মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামাল দরিদ্র মানুষকে সহায়তার জন্য যে উদ্দে্যগ গুলো নিয়ে থাকেন তা সত্যিই প্রসংশার দাবী রাখে। শুধু তাই নয়, অত্র এলাকার অসহায় মানুষের জন্য হেল্থ ও চক্ষু ক্যাম্প, জটিল ও কঠিন রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা করানো সহ নানা ধরনের মানবকি কাজ করে সমাজে দৃস্টান্ত স্থাপন করেছেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক নেতারা সাধারণত দলীয় কর্মসূচি ও ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন। কিন্তু তারেক রহমান দেখিয়েছেন মানবিক দায়িত্ববোধই একজন প্রকৃত নেতার মূল শক্তি। তারেক রহমানের এই ধারাবাহিকতায় দুগার্পুরের শুক্কুরী বেগমকে একটি ঘর হস্তান্তর করায় মানবিক সহায়তা হিসেবে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবিক দায়বদ্ধতা থেকেই এই কাজ গুলো করে যাচ্ছি। আমার এই প্রচেষ্টা ভবিষ্যতেও থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এই ঘর পেয়ে যেমন খুশি শুক্কুরী বেগম, তেমনি এমন মানবিক কাজের জন্য তারেক রহমান ও ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও শুক্কুরী বেগমের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]