টেকনাফে ২ বিজিবির বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ ৩ পাচারকারী আটক

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে নাফ নদীর নাজিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদীতে টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমারের মুংডু খাল থেকে একটি সন্দেহজনক জেলে নৌকা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি ধাওয়া করে। নৌকাটি কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা চারদিক ঘিরে ফেলে। পরে নৌকাটি তল্লাশি করে মাছ ধরার জালের ভেতর লুকানো ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তিনজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা রা হলেন—আব্দুল্লাহ (৩০), মো. জহির আহমেদ (৫০),মো. কেফায়েত উল্লাহ (১৮)।সকলের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি স্থানীয় মাদক কারবারি ইমান আলীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছিল। এ ঘটনায় ইমান আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]