সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩রা সেপ্টেম্বর) বিকাল ৪ টায় র্যালিটি পাটকেলঘাটা হাইস্কুল প্রাঙ্গণ থেকে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটকেলঘাটার পাঁচ রাস্তার মোড়ে এসে সমাপ্ত হয়। এতে স্থানীয় নেতা–কর্মী, সমর্থক ও হাজারো জনতা অংশগ্রহণ করেন। র্যালি শেষে আলোচনা সভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা ১ তালা কলারোয়ার সাবেক এমপি ও কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল হক লিটু, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুল রকিব সরদার, তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাফিজুর রহমান, তালা উপজেলা আহবায়ক মির্জা আতিয়ার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা হোসেন মন্টু, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হোসেন, তালা উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেসা মিনি প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
পাটকেলঘাটার উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমরা পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা করবো, এটিই হবে আমাদের প্রথম কাজ। তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য মনে প্রানে কাজ করতে বলেন।

