না ফেরার দেশে চলে গেলেন কাউন্সিলর অনিল ঘোষ

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : না ফেরার দেশে চলে গেলেন শহরের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডারের সত্ত্বাধিকারী, নরসিংদী পৌরসভার ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং সকলের পরিচিত মুখ অনিল চন্দ্র ঘোষ (৭৮)।
পৌর শহরের পশ্চিমকান্দা পাড়ায় অবস্থিত দেবাঙ্গন মাঠে শেষবার যখন অনিল ঘোষের মুখটি দেখার সুযোগ দেওয়া হল, তখন উপস্থিত সকলের কান্না যেন কিছুতেই থামছিল না। পরে সেখান থেকে গোপীনাথ জিউর আখড়াধামে নিয়ে গেলে একই পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। তার মৃত্যুর খবরে তাকে শেষবার দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার মানুষ ভিড় করে এবং পুরো শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্বজন সূত্রে জানা যায়, তিনি বয়সজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। গত কয়েক মাস আগে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যান। সেখান থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসলে আবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ৫ দিন নিবিড় পর্যবেক্ষণে থেকে মঙ্গলবার দুপুরে ইহকালের মায়া ত্যাগ করে তিনি পরকালে গমন করেন। তিনি আরও জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটায় মেঘনা নদীর তীরবর্তী পুরান শশ্নানঘাটে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]