মীর কাশেম আজাদ, কক্সবাজার : কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক মাদক কারবারিরা হলেন ক) রোহিঙ্গা ক্যাম্পে বসবাস রত কুতুপালং এলাকার ২-নং- ব্লকের মোস্তফা কামালের ছেলে মমতাজ (২০), অপরজন নারী মাদক কারবারি কক্সবাজার রামুর রাবেতা মাদ্রাসা পাড়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী মনোয়ারা (৪৫)।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০২ সেপ্টেম্বর মঙ্গলবার সাড়ে ৫ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল কর্তৃক রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সামনে একটি সন্দেহজনক ইজিবাইক দুইজন কে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে। পরবর্তীতে মহিলা সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এসময় তাদেরকে আটক করা হয় ।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
উদ্ধার মাদক ও আটক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

