বাঁশ দিয়ে ‘লকডাউন’, ভেতরে দোকান খোলা

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: বাঁশ দিয়ে পথরোধ করে পাড়া লকড ডাউন, কিন্তু ভেতরে দোকান খোলা রেখে চলছে বেচাকেনা।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় এরকম ঘটনা পেয়েছে জেলা প্রশাসন।

বুধবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পতেঙ্গা থানার কাটগড় এলাকায় এরকম তিনটি গলির সন্ধান মেলে।

এই অভিযানে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা সহায়তা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি, পতেঙ্গা) এহসান মুরাদ বলেন, “গলির মুখে বাঁশ দিয়ে তারা নিজস্ব ‘লকড ডাউন’ করেছে। সেই বাঁশের প্রতিবন্ধকতার বাইরে কয়েকজন লোক বসে থাকে। ভিতরে গলির মধ্যে চা দোকান, পান-সিগারেটের দোকান এমনকি কসমেটিক্স পণ্যের দোকানও খোলা।”

তিনি বলেন, “ওই দোকানদারদের জিজ্ঞাসাবাদে জেনেছি তারা চাঁদা তুলে বাঁশের প্রতিবন্ধকতায় পাহারা দেয়ার লোকজনকে দেন। তারা দিনভর পালা করে পাহারা দেয় আর বাইরে পুলিশ এলে সেটা ভিতরে জানিয়ে দেয়।”

তিনি বলেন, “এভাবে পাড়া-মহল্লা বন্ধ করার এখতিয়ার কারও নেই। পাহারা দেওয়ার কথা পুলিশের, তারা এভাবে আইন ভঙ্গ করছে।”

ওই তিনটি গলির প্রতিবন্ধকতা অপসারণ করেছে অভিযান দল। এসময় পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার পাঁচশ টাকা জরিমানাও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]