আলোচিত নেত্রী পাপিয়া দম্পতির কারাদণ্ড

Share the post
আশিকুর রহমান,নরসিংদী: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, দুদকের মামলার অভিযোগে, ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজেদের দখলে রাখেন পাপিয়া ও তার স্বামী সুমন। এর মধ্যে গুলশানের ওয়েস্টিন হোটেলে কয়েক মাস অবস্থানকালে তারা ৩ কোটি ২৩ লাখ টাকার বেশি বিল পরিশোধ করেন, ৪০ লাখ টাকার কেনাকাটা করেন এবং বিভিন্ন বিনিয়োগসহ ব্যাংকে অর্থ জমা রাখেন। এসব অর্থের বৈধ উৎস দেখাতে পারেননি তারা।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার পর র‌্যাব পাপিয়া দম্পতির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, গাড়ি ও অন্যান্য সম্পদ জব্দ করে। পরে দুদক ২০২০ সালের আগস্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ২০২১ সালের নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে।উল্লেখ্য, এর আগে অর্থপাচারের এক মামলায় চলতি বছরের ২৫ মে পাপিয়াকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে সেই মামলায় তার স্বামীসহ আরও চারজন খালাস পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]