চুনারুঘাটে জমি বিরোধে ভাগিনার হাতে মামা খুন, আহত ৫

Share the post
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগিনার হাতে ছেরাগ আলী (৫৫) খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র। ঘটনায় ছেরাগ আলীর সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন।
‎পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ছেরাগ আলী জমিতে হাল চাষ করতে গেলে তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশসহ বাধা প্রদান করেন। এ সময় উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে হাতাহাতিতে রূপ নেয়। রামদা ও লাঠি দিয়ে সংঘর্ষে ছেরাগ আলী গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
‎স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সালিশ বৈঠকের পরও কোর্টে মামলা না তোলা ও পুনরায় জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
‎চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]