চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেটের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৩ সালে আলফাজ প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি এবং দুইজনকে পঙ্গু করে দেন। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের হয়। অভিযোগ রয়েছে, এরপরও আলফাজ আদালতের নির্দেশ অমান্য করে নিয়মিত মাছ ধরছেন এবং উল্টো ওয়াকাফ এস্টেটের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।

তিনি আরও বলেন, গত ২১ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে বিল থেকে এক হাজার ফিট জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। কিন্তু মালামাল থানায় নেওয়ার পথে আলফাজ ও তার সহযোগীরা হামলা চালিয়ে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়। এতে আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু চার মাস পার হলেও মামলাটি এন্ট্রি হয়নি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আলফাজের বিরুদ্ধে অতীতে দুর্নীতি, ভুয়া চুক্তি, চেক জালিয়াতি, বিল দখল, মাছ হরিলুটসহ একাধিক অভিযোগ রয়েছে। এসময় হামলার ঘটনা ও অভিযোগের প্রমাণস্বরূপ আলোকচিত্র প্রদর্শন করা হয়।

সাইদুল ইসলাম রানা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]