আখাউড়ায় রাতের আধারে বিএনপি’র বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতের আধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিএনপির দুই শীর্ষ নেতার বিশালাকার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ছেঁড়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ১০ আগস্ট গভীর রাতে মোগড়া ইউনিয়নের রেলগেইট এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব মুশফিকুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত বর্তমান মনোনয়নপ্রত্যাশী নাছির উদ্দিন হাজারীর বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিভিন্ন স্থানেও একই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, মোগড়া রেলগেইট এলাকায় আমার একটি ব্যানার ছিল, যাতে সাবেক এমপি মুশফিকুর রহমানের ছবি ছিল। রাতের আধারে কে বা কারা সেটি ছিঁড়ে ফেলে দেয়। শুধু মোগড়াতেই নয়, উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

নাছির উদ্দিন হাজারী বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে মোগড়া রেলগেইট এলাকায় আমার একটি বিশালাকার বিলবোর্ড ছিল। সেটিও রাতের আধারে ছিঁড়ে ফেলা হয়। আমার নেতাকর্মীরা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন জায়গায় আমার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]