ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায়,আরো ৪৭ জন ফিরে পেলেন চোখের আলো

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘মানুষ মানুষের জন্য—জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এরই প্রেক্ষিতে দুগার্পুর উপজেলার ২৩ জন মহিলা এবং ২৪ জন পুরুষের চোখ অপারেশন করানোর ব্যাবস্থা করলেন ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (১২ আগস্ট) ৬ষ্ঠ ধাপে ওই রোগীদের চিকিৎসা শেষে দুগার্পুর নিয়ে এসে এমনটাই জানিয়েছেন, বিরিশিরি ইউনিয়ন বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান।

জানা গেছে, ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে, অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাচ্ছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষ। ইতোমধ্যে দুগার্পুর উপজেলা থেকে ৬ষ্ঠ ধাপ সহ প্রায় ২শত ৬৫ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। শুধু অপারেশন নয়, রোগীদের থাকা—খাওয়া, যাতায়াত, ঔষধসহ সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। এ কাজে স্থানীয় বিএনপি’র স্বেচ্ছাসেবীরা বাসযোগে ময়মনসিংহে কে জামান হাসপাতালে পৌঁছে দেন এবং চিকিৎসা শেষে রোগীদের বাড়ি পৌঁছে দেন।

স্থানীয়রা বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন সাধারণ রোগীর ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তত করা হয়। ওই তালিকা ধরেই আজ ৬ষ্ঠ ধাপের যাত্রা শুরু হয়। এর মধ্যে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী—পুরুষ কে পাঠানো হয়েছে ময়মনসিংহে।

চোখ অপারেশন করে আসা এক রোগী দুলাল মিয়া বলেন, চোখ না দেখতে পাইলে কি যে কস্ট, একমাত্র যার চোখে আলো নাই, সেই জানে। আমার দুটি চোখই ছানি পড়ে নস্ট হওয়ার পথে ছিলো। ব্যারিস্টার সাহেব চক্ষু ক্যাম্প করার পর, অপারেশনের তালিকায় আমার নাম লিখাইছি। পরে আইজ ডাক্তাররা এক চোখ অপারেশন করে দিছে। মরার আগের দিন পর্যন্ত কায়সার সাহেবের দোয়া করমু আমরা।

এ নিয়ে ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আজিজুল ইসলাম বলেন, সমাজে মানবসেবার উপরে আর কোন কিছুই হতে পারে না। দুগার্পুর—কলমাকান্দার মানবিক নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দীর্ঘদিন ধরে নিজ অথার্য়নে এসকল মানবিক কাজ গুলো করে যাচ্ছেন। একজন যোগ্য নেতার পক্ষেই এসকল কাজ করা সম্ভব। তিনি নেতৃত্বে আসুক এমনটাই চাচ্ছেন এলাকাবাসী। পর্যায়ক্রমে এলাকার অন্যান্য রোগীদেরও চোখের অপারেশন সম্পন্ন করানো হবে। ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক সহায়তার জন্য এলাকার সাধারণ মানুষ সহ দলীয় নেতাকমীর্গণ খুশি।

এ সময়, বিএনপি নেতা আলহাজ্ব আজিজুল হক ফকির, আবুল বাশার বাদশা, নুরুল আমিন নুরু, নুর ইসলাম জামিল, কবির আহম্মদ, মঞ্জুরুল হক মঞ্জুল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীর্গণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]