শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবীতে মানববন্ধন

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটনের সভাপতিত্বে এবং সহসভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কু-ু, আতাউর রহমান পিন্টু, সাংবাদিক আবুল কাশেম, শফিউল হাসান চৌধুরি, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন, আব্দুল কুদ্দুস, ওমর ফারুক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মাধ্যমে সাহসীদের থামিয়ে দিয়ে আতঙ্কের রাজত্ব কায়েম করতে চেয়েছে সন্ত্রাসীরা। এই ন্যাক্কারজনক হত্যার মাধ্যমে নতুন করে কণ্ঠরোধের সংস্কৃতি চালু করার হীন চেষ্টা চালানো হয়েছে। শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যার মাধ্যমে ভয়ের যে সংস্কৃতি চালু করতে চেয়েছে সন্ত্রাসীরা তা কখনোই সফল হতে দেয়া যাবে না। সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]