চুরি হওয়া নবজাতক ১২ ঘন্টার মধ্যে উদ্ধার, কৃতজ্ঞতা প্রকাশ করলেন “মা”

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : নরসিংদীর ন্যাশনাল হেলফ কেয়ার নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হওয়ার ১২ ঘণ্টা পর ওই নবজাতককে উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।  রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয় বলে জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। উদ্ধার হওয়া নবজাতক শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকেলে শহরের বাসাইল এলাকায় অবস্থিত ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়। পরে মা ও নবজাতককে হাসপাতালের কেবিনে রাখা হয়। পরে ওই নবজাতককে রবিবার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নিখোঁজ হলে নবজাতকের স্বজন ও হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
নবজাতকের মা মিথিলা বলেন, জৈনক একব্যক্তির নাম শুনে আমাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার দেখানোর পর বলে আজ দুপুরেই সিজার করাতে হবে। দেরি হলে মা ও সন্তানের সমস্যা হতে পারে। যা কিছু করার দ্রুত করতে হবে। তাদের কথা মত আমার স্বজনরা সিজার করার সিদ্ধান্ত নেন। সিজারের পর আমাদের দুইজনকে একটি ঘরে রাখানে। হাসপাতালের স্টাফ পরিচয়ে প্রতিনিয়ত ওই ঘরে লোকজন আসা-যাওয়া করতেন। তাদের চলাফেরা ছিল সন্দেহজনক। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পুলিশকে। যারা আমার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিয়েছেন এবং সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক দিন বয়সী নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]