আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post
মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে।
রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে
এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ কেমিক্যাল এন্ড ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশনের অধিনে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। যা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। অথচ বছরের বেশিরভাগ সময় কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় প্রতিষ্ঠানটির উৎপাদন একদিকে যেমন ব্যাহত হচ্ছে তেমনি ইউরিয়া সারের চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা বাড়াতে হচ্ছে।
মূলত বিগত ফ্যাসিস্ট সরকার এই কারখানার গ্যাস সংযোগ বন্ধ রেখে বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি করেছে। এখন সার কারখানাটি ধ্বংসের পথে। এই কারখানারটি সাথে মিশরে  দুইটি সারকারখানা তৈরি করা হয়েছিল। তারা ১৬০০ মেট্রিকটন থেকে উৎপাদন বাড়িয়ে ২২০০ মেট্রিকটনে নিয়ে গেছে। অথচ শুধু গ্যাস সংযোগের অভাবে আশুগঞ্জ সারকার খানাটি বন্ধ রয়েছে।
বক্তারা আরো বলেন, একই প্রতিষ্ঠানের শ্রমিকরা দুই ধরনের বেতন স্কেল পাবে তা কখনো গ্রহণযোগ্য নয়। কারখানার অপারেটর ও টেকনিশিয়ানরা এখনো মজুরি স্কেলে বেতন পাচ্ছে। অথচ অন্যান্য শ্রমিকদের পে-কমিশনের আওতায় বেতন হচ্ছে। যা চরম বৈষম্য। এ সময় বক্তারা, পে কমিশন ভূক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি কমিশনভূক্তদের ১৫℅ বিশেষ প্রণোদনা দ্রুত কার্যকরের দাবি জানান। সেই সাথে দ্রুত কারখানায় গ্যাস সংযোগ চালু করে সার উৎপাদন শুরু করার দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল সারকারখানা চত্বরে প্রদক্ষিণ করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]