নেত্রকোনার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর  অনুষ্ঠিত

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জোন ও সার্ভিস সেন্টারে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আয়োজনে অজহর রোডে কে এম এস টাওয়ারের (৩য় তলা) অফিস কার্যালয়ে এই কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
এসময় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টার এর জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ও সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার নূরজাহান আক্তার।
এসময় উক্ত প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রেনিং মোহাম্মদ জামিল উদ্দিন মিন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী এজেন্সি ডিরেক্টর রুমকি আক্তার,সালেহা রায়হান,জুবায়ের আহমেদ মাহফুজ,সুমী আক্তার, ব্রাঞ্চ ম্যানেজার সোহেল খান দুর্জয়,শাহানা আক্তার,মমতাজ বেগম,মাসুদুজ্জামান খান,মনিরুজ্জামান,স্মৃতি আক্তার, ইউনিট ম্যানেজার হাফিজা আক্তার, লিপি আক্তার রুনা,হাজেরা আক্তার,সানাউল্লাহ শাহ সুমন,শাহিনুর রশীদ,শিউলি আক্তার,আব্দুল আলিম,ও বিল্লাল হোসেন প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন সকল উন্নয়ন কর্মী কর্মকর্তা ও সম্মানিত গ্রাহকবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শেষ করে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল কর্মী কর্মকর্তাদের কোম্পানির সার্কুলার অনুযায়ী বেস্ট লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে কোম্পানির লক্ষ্যমাত্রা অর্জন করে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]