বিজয়নগরে ১৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় থানা পুলিশের অভিযানে ১৭০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন—বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মোঃ মাসুম মিয়ার ছেলে মোঃ আরমান মিয়া (২১)। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন,
“পুলিশ সুপার স্যারের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৭০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]