চকরিয়ায় সাংবাদিক তুহিন হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

Share the post

ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি : ঢাকা গাজীপুরে সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতে গিয়ে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চকরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল ৩টায় চকরিয়া নিউমার্কেট চত্বরে চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়। প্রেসক্লাব সভাপতি এম ওমর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সমকাল প্রতিনিধি এম আর মাহমুদ, নয়াদিগন্ত প্রতিনিধি রফিক আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উল হক, যুগ-যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ, মানবজমিন চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ,কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব, দৈনিক খবর পত্র স্টাফ রিপোর্টার অলি উল্লাহ রনি, সাংবাদিক জামাল হোসাইন, দৈনিক নবচেতনা কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি, ফয়সাল আলম সাগর, নরুল আমিন টিপু, জুবাইরুল ইসলাম, সাদ্দাম হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, মব জাস্টিসের মাধ্যমে সাংবাদিক হত্যা করে গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা চলছে, যা কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলেও সাংবাদিকরা অনিরাপত্তায় ছিলেন এবং বর্তমানে সেই পরিস্থিতি অব্যাহত রয়েছে। বক্তারা তুহিন হত্যাসহ সাংবাদিক গুম, হত্যা ও নির্যাতনের তীব্রনিন্দা জানিয়ে দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে চকরিয়ার কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইন ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]