সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

Share the post

ইবি প্রতিনিধি:গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে কুপিয়ে গলা কেটে হত্যার ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত গভীরেও থেমে থাকেনি শিক্ষার্থীদের ক্ষোভের আগুন। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজির ঠাঁই নাই’, ‘সাংবাদিক নিহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘কণ্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজদের কবর খোড়’, ‘সন্ত্রাসীদে আস্তনা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, সাংবাদিক হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়— এটি চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্বৃত্তশক্তির প্রকাশ্য দম্ভের বহিঃপ্রকাশ। তারা অভিযোগ করেন, স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপেরই প্রতীক হয়ে উঠেছে এই নির্মম হত্যা।
বক্তারা স্মরণ করিয়ে দেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে আমরা একসাথে লড়েছি, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি। আজও সেই লড়াই থেমে নেই। সাংবাদিক হত্যার বিচার না হলে আন্দোলন আরও তীব্র হবে।”
তারা প্রশ্ন তোলেন— “চব্বিশের পরবর্তী স্বাধীন বাংলাদেশে কী আমরা এটাই প্রত্যাশা করেছিলাম? যেখানে হত্যাকাণ্ড, চাঁদাবাজি দ্বিগুণ হয়ে ফিরে আসবে?”
ইন্টেরিম সরকারকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, “যদি এ হত্যাকাণ্ডের বিচার না হয়, যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়— তবে আপনারা চেয়ার ছেড়ে দিন।”
প্রসঙ্গত, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে রাত ৮টার দিকে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবেদন করায় তিনি হত্যার শিকার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]