চরফ্যাশনে দুই ভাইকে পুড়িয়ে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:  ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই সহোদরকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ ও নৃশংস ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটলো নিহতদের পরিবারের। বুধবার দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসাইন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করলে আদালত প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রায় ঘোষণার সময় মামলার প্রধান তিন আসামি বেল্লাল হোসেন, সালাউদ্দিন বয়াতি ও শরিফুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন বিচারক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শরিফুল কারাগারে থাকলেও অপর দুই ঘাতক বেল্লাল ও সালাউদ্দিন এখনো পলাতক। এছাড়া, মামলায় সম্পৃক্ততার অভিযোগে অপর দুই আসামি আবুল কাশেমকে পাঁচ মাস ও আবু মাজিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বহুল আলোচিত এই মামলার রায়কে “ঐতিহাসিক” বলে আখ্যায়িত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরণ। তিনি বলেন, “এই রায় প্রমাণ করেছে যে দেশে এখনো ন্যায়বিচার আছে। নৃশংস এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার হওয়ায় আমরা সন্তুষ্ট।”

এদিকে, রায়ের পর কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনেরা। তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও পলাতক আসামিদের নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সদস্যরা অবিলম্বে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ এপ্রিল চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের একটি নির্জন বাগান থেকে দুটি মাথাবিহীন ও অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিকৃত ও ঝলসানো মরদেহ দুটি শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। এর কিছুদিন পর একই গ্রামের এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ মাথা দুটি উদ্ধার করা হলে হত্যাকাণ্ডের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, নিহতরা হলেন চরফ্যাশন পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপন দুই ভাই দুলাল চন্দ্র শীল এবং তপন চন্দ্র শীল। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে, যার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]