৫ই আগস্ট সরকারি ছুটি মানলেন না বগুড়ার সান্তাহার এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া

Share the post
এস.এম.জয়,বগুড়া :সোমবার ৫ই আগস্ট ‘জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত ঐতিহাসিক বিজয় দিবস’। এদিন সরকারি ভাবে সাধারণ ছুটি ঘোষণা করেছে ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সব প্রতিষ্ঠান এদিনের ছুটি উদযাপন করলেও খাদ্য বিভাগের মধ্যে সবচেয়ে বড় উপজেলার সান্তাহার এলএসডি (লোকাল স্টোরেজ ডিপো)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটি উদযাপন করেননি বলে তথ্য মিলেছে।
তিনি অফিস খোলা রেখে নীলফামারী থেকে আসা চালের ট্রাক খালাস করেছেন। পক্ষান্তরে এলএসডি খাদ্য গুদাম থেকে অর্ধ কিলোমিটারের মধ্যে থাকা দেশের অন্যতম বড় খাদ্য গুদাম সান্তাহার সিএসডি (সেন্ট্রাল স্টোরেজ ডিপো) কর্তৃপক্ষ ছুটি উদযাপন করেছে।
ছুটির দিনে অফিস খোলা রাখা এবং অন্যান্য দিনের মতো কার্যক্রম পরিচালনা করা বিষয়ে জানতে চাইলে এলএসডি ইনচার্জ মোহাম্মদ আলী মিয়া বলেন, “নীলফামারী থেকে আসা পরিবহন ঠিকাদারের অনুরোধে কয়েক ট্রাক চাল খালাস করেছি এবং গ্রহণ করেছি। তবে অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ করা হয়নি।”
এ- বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে.এম. গোলাম রাব্বানীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাকে এই উপজেলা থেকে বদলি করা হয়েছে। তবে এখানে নতুন কর্মকর্তা এখনো যোগদান করেনি। সে কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমার বর্তমান কর্মস্থল আদমদীঘি উপজেলা খাদ্য দপ্তর ছুটি উদযাপন করেছি।”
সান্তাহার এলএসডি খাদ্য গুদাম খোলা রাখা বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, “আমি বদলি হওয়ায় এলএসডি ইনচার্জ আমাকে এব্যাপারে অবহিত করেনি। সরকারি ছুটি অমান্য করার মতো আমাকেও অমান্য করেছে।”
এ- বিষয়ে উপজেলার সান্তাহার পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনছুর আলী বলেন, “এলএসডি ইনচার্জ মোহাম্মদ আলী মিয়া অবশ্যই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর। না হলে তিনি সরকারি নির্দেশ অমান্য করতেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]