‎আগামী নির্বাচনে ৩০০আসনে ইসলামী ফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করবে- আব্দুস সামাদ

Share the post
আশিকুর রহমান,‎নরসিংদী প্রতিনিধি :আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ।
‎শনিবার (২আগষ্ট) বিকেলে নরসিংদী পৌর শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য এঘোষণা দেন তিনি। তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে দেশের সবগুলো আসনেই নির্বাচন করবে সুফিবাদি জনতার প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ এই রাজনৈতিক দলটি।
‎এসময় ইসলামি ফ্রন্ট নরসিংদী জেলার সভাপতি আলহাজ্ব আহমাদুর রহমান জাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী জসিমউদ্দিন আশরাফী, যুবসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাসের মোহাম্মদ মুসা।
‎বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুদ্দিন আহমদের সঞ্চালনায় অধিবেশনে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলার সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠিক সম্পাদক আব্দুস সালাম, যুবসেনা নরসিংদীর সভাপতি মাওলানা ইয়াসিন তাহেরি, সাধারণ সম্পাদক মুফতি শাহ আলম হানাফি, ছাত্রসেনা নরসিংদী জেলার সভাপতি অলিউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন হাসান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
‎এসময় আলহাজ্ব আহমাদুর রহমান জাহিদকে পূনরায় সভাপতি, আলহাজ্ব সাইয়েদ শাহ জালাল মুজাহেদীকে সাধারণ সম্পাদক ও মশিউর রহমান রেজভীকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলার ৩১সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]