চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: “নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চাই” এই দাবিকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা আওতাধীন ইউনিয়ন/ওয়ার্ড নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভার প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মো. হারুনুর রশীদ।
সভাপতিত্ব করেন, সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রচার সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি জনাব মো. নজরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অত্যাবশ্যক। এই লক্ষ্যেই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

