গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

Share the post
আব্দুর রাজ্জাক রাজু স্টাফ রিপোর্টার গাজীপুর: শনিবার ২৬ শে জুলাই কাশিমপুর থানার ৪ নং ওয়ার্ডের বশির উদ্দিন মার্কেট এলাকার আলম মিয়ার বাড়িতে রাত সারে ৩ টায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল আলম মিয়ার বাড়ির লোহার তৈরি মূল ফটক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় আতংকিত বাড়ির লোকজনকে হামলা করতে গেলে তারা নিরাপত্তার জন্য আরেকটি কক্ষে আশ্রয় নেয়। এসময়  ডাকাতরা ঘরে আলমারি ও ওয়্যারড্রব থেকে  ৩ ভরি স্বর্ণালংকার,আনুমানিক  নগদ ৪ লাখ টাকা  ও মূল্যবান জিনিস পত্র,দলিল দস্তাবেজ  নিয়ে যায়।এক পর্যায়ে  বাড়ির বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে ডিভিআর বক্স খুলে নেয়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। আমরা তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

 গাজীপুর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Share the post

Share the postমোঃ মাহবুবর রহমান প্রতিনিধিঃ গাজীপুর জেলার কোনাবাড়ী মেট্রো এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ১৮:৩৫মিনিটের সময় যাত্রীবাহী বেপরোয়া গতির তাকওয়া বাস ও ইঞ্জিন বিকল মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনে থেকে সজোড়ে ধাক্কায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিটিয়ে আঙুল ভেঙে দিলো—অভিযুক্ত রিয়াজ মেম্বার

Share the post

Share the postমোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর গাজীপুর :গাজীপুরের কোনাবাড়ীতে যেন আরেকটি অন্ধকার অধ্যায়ের জন্ম হলো। সত্য প্রকাশের ‘অপরাধে’ সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক কালবেলার সাহসী সাংবাদিক মোহাম্মদ মানিক মিয়া।ভুক্তভোগীর অভিযোগ, একটি সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজ মেম্বার তাকে কৌশলে বাসা থেকে ডেকে নেন। এরপর পরিবারের স্বজনদের সামনেই তার ওপর […]