শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালি এলাকা থেকে ১১৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

Share the post
এম এম জসিম উদ্দিন  শরীয়তপুর : আটককৃত যুবকের নাম ইখতিয়ার হোসেন সানজিদ (২৪)। সে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বালুর চর (হাজীপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবুল খায়ের সরদার।
শনিবার (২৬ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হকের নেতৃত্বে এসআই মেজবাহ উদ্দিন, এএসআই সানোয়ার এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৪,৮০০ টাকা।
এ বিষয়ে ওসি ওবায়দুল হক বলেন, “আমরা সখিপুর থানাকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এজন্য এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন, যাতে আমরা মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে পারি।”
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শরীয়তপুরের  চিডারচরে শিয়ালের আক্রমনে  স্কুল শিক্ষার্থী আহত 

Share the post

Share the postমোঃ আমির হোসেন জেলা শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের পদ্মানদীর মাঝে অবহেলিত জনগোষ্ঠীর চরাঞ্চল সীডল্যান্ট খ্যাত  চিডারচরে   শিয়ালের কামড়ে এক স্কুল ছাএ আহত হয়েছেন। সারজমিনে জানা গেছে কুন্ডেরচর ইউনিয়নের চরাঞ্চলের  আঃ মান্নান মল্লিকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ  আমিনুর খলিফার ছেলে প্রথম  শ্রেনীর ছাএ সামিল (০৭) আজ বুধবার  বিকাল ০৩ টার […]

আইসিইউ বেডে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে, চিকিৎসার সহযোগিতা চায় অসহায় শিমুলের পরিবার!

Share the post

Share the postমোঃ আমির হোসেন শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলাই বেপারীর কান্দি নিবাসী আমজেদ শিকদারের ছেলে মোঃ শিমুল(১৬) সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-২ বেড নং ১১ তে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। গত ১৮/০৯/২৫ তারিখে  মোঃ শিমুল একটি ভয়াবহ মোটরবাইক  দূর্ঘটনার শিকার হয়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়। অসুস্হতার মারাত্নক অবস্হায় ০১/১০/২০২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল […]