‎বাহুবলে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগান বড় লাইন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানটি পরিচালনা করেন ডিএনসির হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বাধীন একটি রেইডিং টিম। অভিযানে গ্রেফতার হন মৃত সম্ভু চাষার পুত্র সন্তোষ চাষা (৪৭), যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।‎অভিযানকালে সন্তোষ চাষার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বাহুবল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

‎বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে,এমন অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর ভাষ্যমতে, ডিএনসির এ ধরনের কার্যক্রম মাদক নির্মূলে প্রশাসনের দৃঢ় ও কঠোর অবস্থানের প্রমাণ বহন করে।

‎মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]