দুগার্পুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতনিধি: নেত্রকোনার দুগার্পুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন” স্কিমের আওতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় যারা উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।

এউপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার স্বপ্না রানী সরকার এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রাফিউল ইসলাম তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, সহকারি পরিচালক সেসিপ মো. জাহাঙ্গীর আলম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, অধ্যক্ষ আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এসএমসি সভাপতি আকবর আলী মিয়া তালুকদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের ফলাফলের উন্নয়নে উৎসাহ জোগাবে। ভবিষ্যতে আরও শিক্ষার্থী যাতে এই পুরস্কারের আওতায় আনা যায়, সে বিষয়ে রেখাপড়ার মানউন্নয়নের জন্য উপস্থিত শিক্ষকদের অনুরোধ জানানো হয়। আলোচনা শেষে, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পযার্য়ে পরীক্ষার্থীদের মধ্য থেকে সেরা ২৮ জন শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]