ইয়াবা সহ কারবারি গ্রেফতার

Share the post
মাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা :ঢাকার সাভারে অভিযান চালিয়ে বিপ্লব হাসান (২৮) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা । এ সময় তার নিকট থেকে ১৫৪ পিস ইয়াবা  ও মাদক বিক্রির ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিপ্লব হাসান (২৮) জামালপুর জেলার মেলান্দহ থানার খায়রুল ইসলামের ছেলে। সে সাভারের রাজাশন এলাকায় রাজু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের রাজাশন এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তারা নিকট থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]