বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে কটূক্তি ও সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নেত্রকোণায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নেত্রকোণা জেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জড়ো হয়। সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের তেরী বাজার, আখড়ার মোড়, বড়বাজার, শহীদ মিনার, কাচারী রোড হয়ে জেলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. আকিকুর রেজা খান খোকন, সাধারণ সম্পাদক মো. তারিফুর রহমান রিপন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি মো. সামছুল আলম, নির্মাণ শ্রমিক দলের সভাপতি মো. সোলায়মান মিয়া, সাধারণ সম্পাদক হাজী মো. নিক্সনসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদক বৃন্দ।
সমাবেশে বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদেরকে দেশী বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]