নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, নারী নিহত

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী রায়পুরার দূর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোমেনা খাতুন (৫০) নামে একনারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০-১২ জন।
সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন সায়েদাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী ও হানিফ মাস্টারের সমর্থক।  স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দূর্গম  চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এবং বালুরচর গ্রামের হানিফ মাস্টার ও এরশাদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে সোমবার ভোরে স্থানীয় মসজিদের মাইকে বালুরচরের লোকজনকে অস্ত্রশস্ত্র নিয়ে একত্রিত হয়ে সায়দাবাদ গ্রামে হামলা করার ঘোষণা দেন। এরপর বালুরচরের এরশাদ গ্রুপের কয়েকশ লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এসময় সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টারের লোকজন টের পেয়ে প্রতিহত করার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় হানিফ মাস্টার সমর্থিত মোমেনা খাতুন নামে একনারী ঘটনাস্থলেই  নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
উল্লেখ, গত বছরের ২২ আগস্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সায়দাবাদ ও বালুরচর এই দুই গ্রামের মাঝে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে বালুরচরের এরশাদ গ্রুপের ৬ জন নিহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম এন্ড অপস্) জানান, সকালে রায়পুর চরাঞ্চালে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে একনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]