শাহজাদপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় ৪০ জন শিক্ষার্থীকে ব্যাংকের মাধ্যমে অনুদান, ক্রেস্ট ও সনদপত্র প্রদান

Share the post
মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষা উন্নয়নের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (PBGSI) এর আওতাধীন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং Secondary Education Development Program (SEDP)–এর অধীনে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক মূল্যায়নের ভিত্তিতে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম. শাহাদত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল জব্বার, এবং সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষার্থীদের প্রণোদনার মাধ্যমে আত্মবিশ্বাস জাগিয়ে তুলছে। আজকের মেধাবীরা হলো আগামীর বাংলাদেশ গড়ার কারিগর।
আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদাত হোসেন। তিনি বলেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনে বিভিন্ন উচ্চশিক্ষার মাধ্যমে  ডাক্তার, প্রকৌশলী, ব্যারিস্টার হবে। জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে, তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।
PBGSI স্কিমের আওতায়  ব্যাংকের মাধ্যমে নগদ অর্থ হিসেবে এসএসসি পর্যায়ে ২২ জন শিক্ষার্থী পেয়েছে প্রতি জনে ১০ হাজার টাকা করে এবং  এইচএসসি পর্যায়ে ১৮ জন শিক্ষার্থী পেয়েছে প্রতি জনে ২৫ হাজার টাকা করে। শিক্ষা মন্ত্রণালয়ের SEDP এর আওতায় মোট ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুরাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন সহ শাহজাদপুরের বিভিন্ন বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, Performance Based Grants for Secondary Institutions স্কিমটি দেশের বিভিন্ন উপজেলায় বাস্তবায়নাধীন এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, যা শিক্ষা মন্ত্রণালয়  SEDP-এর অন্যতম উদ্ভাবনী উদ্যোগ হিসেবে বিবেচিত। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষার মান ও হার বৃদ্ধির জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]